ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং কাজের সন্ধান চাই এমন প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে Punjab National Bank । PNB Recruitment 2026-এর মাধ্যমে Local Bank Officer বা LBO পদে মোট ৫৪৫ জন প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের Junior Management Grade Scale-I বা JMGS-I ক্যাডারে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গসহ দেশের একাধিক রাজ্যে এই শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য মোট ৮০টি এবং অসমের জন্য সর্বাধিক ৮৫টি শূন্যপদ রাখা হয়েছে।
PNB Recruitment 2026-এর অনলাইন আবেদন শুরু হয়েছে ২০ জুলাই ২০২৬ থেকে এবং যোগ্য প্রার্থীরা আগামী ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র স্নাতক হলেই আবেদন করা যাবে এমন নয়। আবেদনকারীর নির্দিষ্ট ব্যাংকিং কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। তাই যাঁরা ব্যাংকের চাকরির খবর বা যেকোনো কাজের খবর 2025 লিখে নিয়মিত চাকরির আপডেট খুঁজছেন, তাঁরা আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, আবেদন ফি, রাজ্যভিত্তিক ভাষার যোগ্যতা এবং নির্বাচন পদ্ধতি ভালোভাবে জেনে নিন।
বিষয় সূচী ~
PNB Recruitment 2026
| নিয়োগকারী | Punjab National Bank (PNB) |
| পদের নাম | Local Bank Officer (LBO), JMGS-I |
| মোট শূন্যপদ | ৫৪৫টি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদনের শেষ তারিখ | ৯ আগস্ট ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://pnb.bank.in/ |
PNB Recruitment 2026 – নিয়োগের বিস্তারিত বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
অফিসিয়াল নিয়োগ সংক্রান্ত তথ্য অনুযায়ী, Punjab National Bank-এ Local Bank Officer বা LBO পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৫৪৫টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে SC প্রার্থীদের জন্য ৯৩টি, ST-দের জন্য ৫১টি, OBC-দের জন্য ১০৭টি, EWS প্রার্থীদের জন্য ৭৫টি এবং UR বিভাগের জন্য ২১৯টি শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গে মোট ৮০টি পদ রয়েছে এবং সংশ্লিষ্ট রাজ্যের জন্য বাংলা ভাষায় দক্ষতা প্রয়োজন। একজন প্রার্থী শুধুমাত্র একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন।
| State | Mandatory Language Proficiency | SC | ST | OBC | EWS | UR | Total |
| Andhra Pradesh | Telugu | 0 | 0 | 0 | 0 | 4 | 4 |
| Gujarat | Gujarati | 15 | 8 | 22 | 10 | 22 | 77 |
| Karnataka | Kannada | 13 | 7 | 17 | 9 | 32 | 78 |
| Maharashtra | Marathi | 12 | 10 | 7 | 14 | 24 | 67 |
| Telangana | Telugu | 8 | 3 | 1 | 9 | 20 | 41 |
| Tamil Nadu | Tamil | 13 | 7 | 0 | 9 | 22 | 51 |
| West Bengal | Bengali | 12 | 7 | 23 | 10 | 28 | 80 |
| Jammu & Kashmir | Urdu / Dogri / Kashmiri | 2 | 0 | 5 | 2 | 0 | 9 |
| Ladakh | Urdu / Purgi / Bhoti | 0 | 0 | 0 | 0 | 2 | 2 |
| Arunachal Pradesh | English | 0 | 0 | 1 | 0 | 3 | 4 |
| Assam | Assamese / Bodo | 13 | 7 | 22 | 9 | 34 | 85 |
| Manipur | Manipuri / Meitei | 1 | 0 | 1 | 0 | 4 | 6 |
| Meghalaya | Garo / Khasi | 1 | 0 | 2 | 0 | 5 | 8 |
| Mizoram | Mizo | 0 | 0 | 1 | 0 | 4 | 5 |
| Nagaland | English | 0 | 0 | 1 | 0 | 4 | 5 |
| Sikkim | Nepali / Sikkimese | 0 | 0 | 1 | 0 | 4 | 5 |
| Tripura | Bengali / Kokborok | 3 | 2 | 3 | 3 | 7 | 18 |
| Total Vacancies | 93 | 51 | 107 | 75 | 219 | 545 | |
শিক্ষাগত যোগ্যতা
PNB LBO পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে Graduation বা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি শুধুমাত্র ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে না। প্রার্থীর Scheduled Commercial Bank অথবা RBI Act, 1934-এর Second Schedule-এ অন্তর্ভুক্ত Regional Rural Bank-এ Clerical অথবা Officer cadre-এ স্নাতকোত্তর অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাজের অভিজ্ঞতা প্রমাণের জন্য বর্তমান অথবা আগের নিয়োগকর্তার কাছ থেকে প্রয়োজনীয় নথিও দিতে হতে পারে।
বয়স সীমা
আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর। বয়স হিসাবের নির্ধারিত তারিখ ১ জুলাই ২০২৬। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সে ছাড় রয়েছে। SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC Non-Creamy Layer প্রার্থীরা ৩ বছর এবং Persons with Benchmark Disability প্রার্থীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন। নির্দিষ্ট Ex-servicemen এবং ১৯৮৪ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ৫ বছরের ছাড়ের কথাও দেওয়া হয়েছে।
মাসিক বেতন
আপনারা যদি Local Bank Officer পদে আবেদন করেন এবং চাকরি পান, তাহলে JMGS-I স্কেল অনুযায়ী প্রাথমিক Basic Pay হবে প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা। বেতন স্কেল ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত যেতে পারে। এর পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রযোজ্য বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়া যেতে পারে। নির্বাচিত প্রার্থীদের ২ বছরের probation period-এ থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন?
PNB Recruitment 2026-এর আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রথমে Punjab National Bank-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Recruitment/Careers সংক্রান্ত বিভাগ থেকে Local Bank Officer Recruitment 2026-এর আবেদন লিঙ্ক খুলতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে registration সম্পন্ন করে application form পূরণ করুন। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য, কাজের অভিজ্ঞতা এবং যে রাজ্যের জন্য আবেদন করতে চান তার তথ্য সঠিকভাবে দিতে হবে। এরপর প্রয়োজনীয় document upload করে নিজের category অনুযায়ী application fee জমা দিতে হবে। সব তথ্য যাচাই করে final submit করার পর application form ও payment receipt সংরক্ষণ করে রাখুন।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় এবং পরবর্তী document verification-এর জন্য প্রার্থীদের Graduation-এর certificate/marksheet, জন্মতারিখের প্রমাণপত্র, বৈধ পরিচয়পত্র, category certificate (প্রযোজ্য হলে), passport size photograph, signature এবং banking work experience-এর প্রমাণপত্র প্রস্তুত রাখতে হবে। প্রার্থীর কাজের profile বর্তমান অথবা পূর্ববর্তী employer দ্বারা certified করার প্রয়োজন হতে পারে। এছাড়া local language সম্পর্কিত শিক্ষাগত প্রমাণপত্রও পরবর্তী পর্যায়ে প্রয়োজন হতে পারে।
নিয়োগ পদ্ধতি
PNB Local Bank Officer Recruitment 2026-এর নির্বাচন পদ্ধতিতে প্রথমে Online Written Test নেওয়া হবে। লিখিত পরীক্ষায় মোট ১৫০টি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান ১৫০। পরীক্ষার সময় ১৮০ মিনিট। ভুল উত্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশ্নের নির্ধারিত নম্বরের এক-চতুর্থাংশ negative marking থাকবে। এরপর application ও document screening করা হবে। প্রয়োজন অনুযায়ী Local Language Proficiency Test বা LLPT এবং Personal Interview নেওয়া হবে। Interview হবে মোট ৫০ নম্বরের। সংশ্লিষ্ট local language দশম অথবা দ্বাদশ শ্রেণিতে বিষয় হিসেবে পড়ে থাকলে নির্দিষ্ট শর্তে LLPT থেকে ছাড় পাওয়া যেতে পারে।
| PNB LBO Online Written Test Pattern 2026 | |||
| Section | Questions | Marks | Duration |
| Reasoning and Computer Aptitude | 25 | 25 | 35 mins |
| Data Analysis and Interpretation | 25 | 25 | 35 mins |
| English Language | 25 | 25 | 25 mins |
| Quantitative Aptitude | 25 | 25 | 35 mins |
| General / Economy / Banking Awareness | 50 | 50 | 50 mins |
| Total | 150 | 150 | 180 minutes |
আবেদন ফি কত?
PNB Recruitment 2026-এর ক্ষেত্রে SC, ST এবং PwBD প্রার্থীদের ৫৯ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যদিকে General, EWS এবং OBC বিভাগের প্রার্থীদের ১,১৮০ আবেদন ফি দিতে হবে। অনলাইনে Internet Banking, Debit Card, Credit Card, UPI অথবা উপলব্ধ অন্যান্য online payment option ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৯ আগস্ট ২০২৬।
পশ্চিমবঙ্গে PNB LBO পরীক্ষার সেন্টার
PNB Recruitment 2026-এর Local Bank Officer (LBO) Online Written Test-এর জন্য পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষার শহর নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পশ্চিমবঙ্গের সম্ভাব্য Online Examination Centreগুলি হল:
- আসানসোল (Asansol)
- বর্ধমান (Burdwan)
- দুর্গাপুর (Durgapur)
- কল্যাণী (Kalyani)
- কলকাতা (Kolkata)
- শিলিগুড়ি (Siliguri)
- হাওড়া (Howrah)
তবে এগুলি সম্ভাব্য পরীক্ষার কেন্দ্রের শহর। প্রশাসনিক প্রয়োজন বা পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে Punjab National Bank পরীক্ষার কেন্দ্র বাতিল, পরিবর্তন অথবা নতুন কেন্দ্র যোগ করার অধিকার রাখে। প্রার্থীর চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র, ঠিকানা এবং রিপোর্টিং টাইম Admit Card/Call Letter-এ উল্লেখ থাকবে।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০ জুলাই ২০২৬ |
| আবেদন শুরু | ২০ জুলাই ২০২৬ |
| আবেদন শেষ | ৯ আগস্ট ২০২৬ |
| অনলাইন পরীক্ষা | আগস্ট/সেপ্টেম্বর ২০২৬ (সম্ভাব্য) |
আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন, তথ্য যাচাই করুন এবং তারপর নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| অফিসিয়াল ওয়েবসাইট | https://pnb.bank.in/ |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Notification PDF |
| আবেদন লিঙ্ক | Apply Online |
PNB Recruitment 2026 FAQ
PNB Recruitment 2026-এ মোট কতটি শূন্যপদ রয়েছে?
Punjab National Bank-এর Local Bank Officer Recruitment 2026-এর মাধ্যমে মোট ৫৪৫টি LBO শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৮০টি শূন্যপদ রয়েছে।
PNB LBO Recruitment 2026-এর আবেদনের শেষ তারিখ কবে?
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ আগস্ট ২০২৬। একই তারিখের মধ্যে প্রযোজ্য application fee জমা দিতে হবে।
PNB Local Bank Officer পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী?
প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে Graduation পাশ হতে হবে। পাশাপাশি নির্ধারিত Scheduled Commercial Bank অথবা Regional Rural Bank-এ Clerical/Officer cadre-এ অন্তত এক বছরের post-qualification কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
PNB LBO পদে কত বেতন পাওয়া যাবে?
Local Bank Officer পদটি JMGS-I cadre-এর অন্তর্ভুক্ত। এই পদের প্রাথমিক Basic Pay প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা এবং pay scale অনুযায়ী তা ৮৫,৯২০ টাকা পর্যন্ত যেতে পারে। এর সঙ্গে নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত হতে পারে।
