WB Job Vacancy 2025: কাজের সন্ধান চাই? পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় একটি আকর্ষণীয় সরকারি চাকরির সুযোগ এসেছে। অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে মোট ২৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি ২০২৫।
যেকোনো কাজের খবর ২০২৫ এর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য সুযোগ। বিশেষ করে যারা ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরে হেড ক্লার্ক বা অনুরূপ পদ থেকে অবসর নিয়েছেন, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
বিষয় সূচী ~
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য
| নিয়োগকারী | ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পূর্ব মেদিনীপুর |
| বিজ্ঞপ্তি নং | 1500(59)//BCW/Pu-Mid |
| পদের নাম | অ্যাডিশনাল ইনস্পেক্টর |
| মোট শূন্যপদ | ২৪টি |
| আবেদনের মাধ্যম | অফলাইন |
| আবেদনের শেষ তারিখ | ১০ জানুয়ারি ২০২৫ |
| অফিসিয়াল ওয়েবসাইট | purbamedinipur.gov.in |
WB Job Vacancy 2025 – নিয়োগের বিস্তারিত বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা – অ্যাডিশনাল ইনস্পেক্টর (Additional Inspector) পদে মোট ২৪ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরে হেড ক্লার্ক বা অনুরূপ পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।
বয়স সীমা – আবেদনকারীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন – মাসিক ১২,০০০ টাকা বেতনে এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হবে, যা প্রয়োজন অনুযায়ী বাড়ানো যেতে পারে।
নতুন চাকরির খবর – কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, বয়স ১৮ থেকে ৪০ বছর, আবেদন প্রক্রিয়া জানুন
কিভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে করতে হবে। প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্টআউট বের করে নিতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কপি যুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। (আবেদনপত্র ডাউনলোড করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে)।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The District Welfare Office, BCW&TD, Purba Medinipur, Nimtouri, A Block (First Floor)
প্রয়োজনীয় নথিপত্র
- বয়সের প্রমাণপত্র
- আধার কার্ড / ভোটার কার্ড
- PPO / LPC
- পূর্ববর্তী নিয়োগ পত্রের copy, যদি থাকে
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে বেলা ১২টা থেকে ইন্টারভিউ শুরু হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
| আবেদন শুরু | ৩০ ডিসেম্বর ২০২৪ |
| আবেদন শেষ | ১০ জানুয়ারি ২০২৫ |
| ইন্টারভিউর তারিখ | ১৫ জানুয়ারি ২০২৫ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| 🌐 অফিসিয়াল ওয়েবসাইট | purbamedinipur.gov.in |
| 📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদন ফর্ম | Download PDF |
