CSL New Recruitment 2025: যেকোনো কাজের খবর ২০২৫! পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর। হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড (HCSL) গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য একবছরের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ ১ জানুয়ারি ২০২৫।
এই সরকারি প্রতিষ্ঠানে শিক্ষানবিশি করার সুযোগ পেতে পারেন ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের পাশ করা প্রার্থীরা। বিশেষ করে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ও ডিপ্লোমাধারীদের জন্য রয়েছে মোট ৮টি পদ।
| নিয়োগকারী | হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড |
| বিজ্ঞপ্তি নং | HCSL/HR/RECTT/APPRENTICE/1/2024 |
| পদের নাম | গ্র্যাজুয়েট/টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস |
| মোট শূন্যপদ | ৮ টি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদনের শেষ তারিখ | ১ জানুয়ারি ২০২৫ |
| অফিসিয়াল ওয়েবসাইট | hooghlycsl.com |
বিষয় সূচী ~
CSL New Recruitment 2025 – নিয়োগের বিস্তারিত বিবরণ
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ৭টি এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদে ১টি সহ মোট ৮টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। টেকনিশিয়ান পদের জন্য রাজ্য সরকার স্বীকৃত টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বয়স সীমা
১ জানুয়ারি ২০২৫ তারিখে ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় সরকারী নিয়মানুযায়ী ছাড় রয়েছে।
মাসিক বেতন
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের জন্য মাসিক ১২,০০০/- টাকা এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসদের জন্য ১০,২০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন? (CSL New Recruitment 2025)
- প্রথমে nats.education.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে,
- লগইন করে “HOOGHLY COCHIN SHIPYARD LIMITED” সার্চ করুন,
- “Apply against advertised vacancies” অপশনে ক্লিক করে আবেদন করুন।
প্রয়োজনীয় নথিপত্র
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট
- বয়সের প্রমাণপত্র
- জাতি সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
নিয়োগ পদ্ধতি
প্রার্থী নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের শতকরা হারের ভিত্তিতে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন ফি
এখানে আবেদন করার জন্য কোনো আবেদন ফি নেই।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিজ্ঞপ্তি প্রকাশিত | ১২ ডিসেম্বর ২০২৪ |
| আবেদন শুরু | ১২ ডিসেম্বর ২০২৪ |
| আবেদন শেষ | ১ জানুয়ারি ২০২৫ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
| 🌐 অফিসিয়াল ওয়েবসাইট | hooghlycsl.com |
| 📝 আবেদন লিঙ্ক | nats.education.gov.in |
| 🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
| 💼 অন্যান্য চাকরির আপডেট | Click Here |
