বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য DBT বা Direct Benefit Transfer ব্যবস্থা বাধ্যতামূলক হয়ে উঠেছে। অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার মতো প্রকল্পগুলিতে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে DBT Link থাকতে হবে। অনেকেই বুঝতে পারেন না তাঁদের আধার নম্বর কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে বা DBT সক্রিয় আছে কিনা। তাই এখন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে অনলাইনে DBT Link Check Online 2026 করার সুবিধা চালু হয়েছে।
বিষয় সূচী ~
মোবাইল দিয়ে কিভাবে DBT Link স্ট্যাটাস চেক করবেন?
নিচে ৩ টি পদ্ধতির মধ্যে যেকোনো একটি পদ্ধতির মাধ্যমে DBT Link Status Check করতে পারবেন:
পদ্ধতি ১: অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে DBT Link Status Check
১) প্রথমে NPCI-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে, এই লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে যেতে পারবেন।
২) হোম পেজে থাকা Menu অপশনে ক্লিক করুন।
৩) এরপর Customer বিভাগে গিয়ে Bharat Aadhaar Seeding Enabler (BASE) অপশনে ক্লিক করুন।
৪) নতুন পেজ খুললে আবার Menu-তে ক্লিক করে Aadhaar Mapped Status নির্বাচন করুন।
৫) এবার নিজের আধার নম্বর লিখুন।
৬) নিচে থাকা ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করুন।
৭) এরপর Check Status অপশনে ক্লিক করুন।
৮) আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে।
৯) সেই OTP বসিয়ে Confirm করুন।
১০) এরপর স্ক্রিনে দেখে নিতে পারবেন কোন ব্যাংক অ্যাকাউন্টে DBT Link সক্রিয় রয়েছে।
১১) যদি কোনো ব্যাংকের নাম না দেখায়, তাহলে বুঝতে হবে এখনও DBT Link হয়নি।
পদ্ধতি ২: UMANG App ব্যবহার করে DBT Link Check Online 2026
১) প্রথমে UMANG App ডাউনলোড করুন অথবা umang.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) এরপর Log In / Register অপশনে ক্লিক করুন।
৩) নতুন ব্যবহারকারী হলে Register Here অপশনে ক্লিক করুন।
৪) নিজের মোবাইল নম্বর ও রাজ্যের নাম নির্বাচন করুন।
৫) এরপর Register-এ ক্লিক করুন।
৬) মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।
৭) এবার নিজের পছন্দমতো একটি PIN সেট করুন।
৮) লগইন করার পরে হোম পেজের সার্চ বক্সে NPCI লিখে সার্চ করুন।
৯) এরপর Aadhaar Seeding (Bharat Aadhaar Seeding Enabler) অপশনে ক্লিক করুন।
১০) নতুন পেজ খুললে Aadhaar Mapped Status অপশনে গিয়ে আধার নম্বর লিখুন।
১১) তারপর DBT Link স্ট্যাটাস দেখে নিন।
১২) নতুন করে DBT Link করতে বা ব্যাংক পরিবর্তনের জন্য Aadhaar Seeding/Deseeding অপশনে ক্লিক করুন।
১৩) এরপর আধার নম্বর, ব্যাংকের তথ্য ও অ্যাকাউন্ট নম্বর লিখে আবেদন সম্পূর্ণ করুন।
পদ্ধতি ৩: UIDAI বা আধার ওয়েবসাইটের মাধ্যমে DBT Link স্ট্যাটাস চেক
১) প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট My Aadhaar-এ যেতে হবে।
২) এরপর নিজের ১২ সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে Login with OTP বোতামে ক্লিক করুন।
৩) এরপর Bank seeding status অপশনে ক্লিক করুন।
৪) এরপর নতুন একটি পেজ খুলবে। এই পেজে আপনি দেখতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট DBT-র সঙ্গে লিঙ্ক করা আছে কিনা।
নতুন করে DBT Link বা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের পদ্ধতি
১) NPCI পোর্টালের Bharat Aadhaar Seeding Enabler (BASE)-এ গিয়ে Aadhaar Seeding/Deseeding অপশনে ক্লিক করুন।
২) নিজের ১২ সংখ্যার আধার নম্বর লিখুন।
৩) এরপর Request For Aadhaar থেকে Seeding নির্বাচন করুন।
৪) যে ব্যাংকে DBT Link করতে চান সেই ব্যাংকের নাম নির্বাচন করুন।
৫) এবার Seeding Type থেকে প্রয়োজন অনুযায়ী অপশন বেছে নিন।
৬) নতুন DBT Link করার জন্য Fresh Seeding নির্বাচন করুন।
৭) একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে পরিবর্তনের জন্য Movement – Same Bank with Another Account নির্বাচন করুন।
৮) এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে DBT পরিবর্তনের জন্য Movement – From One Bank to Other Bank নির্বাচন করুন।
৯) এরপর নতুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখুন।
১০) নিচের বক্সে টিক চিহ্ন দিয়ে ক্যাপচা কোড পূরণ করুন।
১১) তারপর Submit অপশনে ক্লিক করুন।
১২) পরবর্তী পেজে থাকা T&C পড়ে Agree and Continue-এ ক্লিক করুন।
১৩) আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে Confirm করুন।
১৪) কিছুক্ষণ অপেক্ষা করুন।
১৫) স্ক্রিনে SUCCESS লেখা দেখালে DBT Link সফলভাবে সম্পন্ন হয়েছে।
Bank Account DBT Link Check Online 2026: গুরুত্বপূর্ণ তথ্য
| পরিষেবার নাম | Bank Account DBT Link Check Online 2026 |
| পরিচালনাকারী সংস্থা | NPCI |
| প্রয়োজনীয় নথি | আধার নম্বর ও মোবাইল নম্বর |
| পরিষেবার ধরন | DBT Link Check ও Update |
| আবেদন মাধ্যম | অনলাইন |
| অফিসিয়াল প্ল্যাটফর্ম | NPCI ও UMANG |
| NPCI অফিসিয়াল ওয়েবসাইট লিংক | ক্লিক করুন |
| UMANG অ্যাপ ডাউনলোড লিংক | ক্লিক করুন |
| DBT Link করার ডাইরেক্ট লিংক | ক্লিক করুন |
| DBT Link Status Check করার ডাইরেক্ট লিংক | ক্লিক করুন (Link 1) ক্লিক করুন (Link 2) |
দ্রষ্টব্য: DBT লিঙ্কের স্ট্যাটাস চেক করতে বা নতুন লিঙ্ক/ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে আপনার আধার কার্ড মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
সরকারি প্রকল্পের টাকা সঠিক সময়ে পেতে এখন DBT Link অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই ব্যাংক পরিবর্তন বা নতুন অ্যাকাউন্ট খোলার পরে পুরনো DBT ম্যাপিং থাকার কারণে টাকা আটকে যায়। তাই নিয়মিত Bank Account DBT Link Check Online 2026 করে নেওয়া উচিত। NPCI এবং UMANG-এর মাধ্যমে এখন পুরো প্রক্রিয়াটি ঘরে বসেই করা সম্ভব, ফলে সাধারণ মানুষের জন্য এটি অনেক সহজ হয়ে উঠেছে।
