Bangla Awas Yojana List 2024-2025: বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দিয়ে বাড়ি নির্মাণে সাহায্য করে। সম্প্রতি ২০২৪-২০২৫ সালের বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকা মোবাইলের মাধ্যমে ঘরে বসে সহজেই চেক করা সম্ভব। এই পোস্টে তালিকা দেখার পদ্ধতি ও এর গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বিষয় সূচী ~
কীভাবে আপনি আবাস যোজনার তালিকায় নাম চেক করবেন?
তালিকা চেক করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। নিচের স্টেপগুলি অনুসরণ করুন –
১. আপনি যে জেলায় বসবাস করেন, সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Banglar Bari” বা “Notice → Announcements” অপশনে ক্লিক করুন।
২. এরপর আপনার ব্লক অনুযায়ী লিস্ট ডাউনলোড করুন।
৩. এরপর ডাউনলোড করা তালিকায় নিজের নাম খুঁজে দেখতে পারেন। তালিকায় মূলত তিনটি বিভাগ থাকবে – যোগ্য উপভোক্তা, অযোগ্য উপভোক্তা এবং নিষ্ক্রিয় উপভোক্তা।
যোগ্য পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা
যে সকল পরিবার তালিকায় যোগ্য বলে চিহ্নিত হয়েছেন, তাদের জন্য সুখবর রয়েছে। প্রথম কিস্তির ৬০,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে। এই অর্থ সাহায্য করবে পরিবারগুলিকে তাদের আবাসন সম্পর্কিত প্রয়োজনীয়তা পূরণে।
বিশেষ দ্রষ্টব্য
সম্প্রতি বাংলা আবাস যোজনার কিছু জেলার ঘরের তালিকা PDF-এর পরিবর্তে Google Spreadsheets (https://docs.google.com/spreadsheets/…)-এ আপলোড করা হয়েছে। তবে অনেক ব্যবহারকারী তাদের মোবাইল ডিভাইসে লিস্ট খুলতে সমস্যায় পড়ছেন, “No Internet Connection” দেখাচ্ছে।
এর সমাধান হলো –
১. আপনার মোবাইলের Google Play Store খুলুন।
২. “Google Sheet” অ্যাপ্লিকেশন সার্চ করুন।
৩. Google Sheet অ্যাপটি ইনস্টল করুন।
৪. ইনস্টলেশন সম্পূর্ণ হলে অ্যাপটি ওপেন করুন।
৫. এবার ঘরের লিস্টের লিঙ্কে ক্লিক করুন।
৬. লিস্ট সহজেই Google Sheet অ্যাপে খুলে যাবে।
Google Sheet App Link: Install Here
জেলা ভিত্তিক বাংলা আবাস যোজনা তালিকা ডাউনলোড লিঙ্ক (Bangla Awas Yojana List Download 2024-2025) :-
নীচে জেলার ভিত্তিতে তালিকা ডাউনলোডের লিঙ্ক দেওয়া হলো। নিজের জেলার লিঙ্কে ক্লিক করে তালিকা ডাউনলোড করে চেক করুন।
| # | District Name | Link |
|---|---|---|
| 1 | জলপাইগুড়ি | Click Here |
| 2 | উত্তর দিনাজপুর | Click Here |
| 3 | বাঁকুড়া | Click Here |
| 4 | পুরুলিয়া | Click Here |
| 5 | বীরভূম | Click Here |
| 6 | কোচবিহার | Click Here |
| 7 | ঝাড়গ্রাম | Click Here |
| 8 | দক্ষিণ দিনাজপুর | Click Here |
| 9 | মুর্শিদাবাদ | Click Here |
| 10 | নদীয়া | Click Here |
| 11 | দার্জিলিং | Click Here |
| 12 | আলিপুরদুয়ার | Click Here |
| 13 | মালদা | Click Here |
| 14 | কালিম্পং | Click Here |
| 15 | হাওড়া | Click Here |
| 16 | হুগলি | Click Here |
| 17 | পূর্ব মেদিনীপুর | Click Here |
| 18 | পশ্চিম মেদিনীপুর | Click Here |
| 19 | পূর্ব বর্ধমান | Click Here |
| 20 | পশ্চিম বর্ধমান | Click Here |
| 21 | উত্তর ২৪ পরগনা | Click Here |
| 22 | দক্ষিণ ২৪ পরগনা | Click Here |
| 23 | কলকাতা | Not Published Yet |
বাংলা আবাস যোজনা ২০২৪-২৫ কর্মসূচিটি হচ্ছে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে আবাসনের সুযোগ করে দিচ্ছে। তালিকা চেক করার পদ্ধতি অত্যন্ত সহজ, যা যেকোনো সাধারণ মানুষের জন্য সুবিধাজনক। তাই আপনি যদি এই যোজনার সুবিধাভোগী হন, তবে দেরি না করে নিজের নাম তালিকায় নিশ্চিত করুন। আমি আশা করি এই তথ্যগুলি আপনাদের জন্য সহায়ক হবে।
